মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌর সভার ৬ নং ওয়ার্ড কালামপুরে কালামপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে এক প্রিতি ফুটবল ম্যাচ মোঙ্গরবার বিকালে (২১শে ফেব্রুয়ারি ) অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রাধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেলিভিশন নাট্য প্রযোজক ও এস আনকমন মাল্টিমিডিয়ার চেয়ারম্যান সরকার মোঃ শাখাওয়াত হোসেন শওকত, উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম তালুকদার,ডিরেক্টর সাউথ ওয়েষ্ট নিটিং, সভাপতিত্ব করেন মোঃ বাদশা মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সাত্তার, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলুয়ার হোসেন সাংবাদিক, মোঃ ইউনুস আলী,মোঃ কাসেম মিয়া,মোঃ আইয়ুব আলী,রুকন উজ্জামান সহ আরও অনেকে, খেলায় বিবাহিত-১গোল অবিবাহিত দল ৫ গোলে জয়লাভ করে।খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন দুই গোল করা মোঃ জিহাদ হোসেন।
