Home দেশের খবর ঢাকা নাগরপুরে প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নাগরপুরে প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
136

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাগরপুর উপজেলা কেন্দ্র্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে শুরু হয় দিবসটি।

এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ আপামর জনসাধারণ শ্রদ্ধাবনতচিত্তে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

সকালে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপজেলা পরিষদ চত্বর হতে প্রভাতফেরি শুরু করে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ করে। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র নাথ পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোওয়ার ছানা।

জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ, উপজেলার সকল কর্মকর্তাগণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা অনুষ্ঠান শেষে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে ভাষা শহীদদের স্বরণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here