মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের মতো যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের মির্জাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রাতের প্রথম প্রহরে মির্জাপুর পৌরসদরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ।

এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, পৌর মেয়র সালমা আক্তার, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ্ মাসুদ করিম, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, মির্জাপুর সাংবাদিক সংস্থাসহ বীর মুক্তিযোদ্ধা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠান ভাষা শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে শহীদদের সস্মরে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *