Home প্রধান খবর মানসিকভাবে ভালো নেই শাকিব খান

মানসিকভাবে ভালো নেই শাকিব খান

0
272

সম্প্রতি ‘আগুন’ সিনেমার শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পান চিত্রনায়ক শাকিব খান। অ্যাকশন দৃশ্য করতে গিয়ে তার ডান পা মচকে যায়। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কথার যুদ্ধে নেমেছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। কেউ যেন কাউকে ছেড়ে কথা বলছেন না! এসব কর্মকাণ্ডে খুবই বিরক্ত শাকিব খান। শুধু তাই না, মানসিকভাবেও ভালো নেই তিনি- এমনটা জানালেন এই নায়কের ঘনিষ্ঠ একাধিক সূত্র।

তাদের কথায়, যদিও এসব নিয়ে শাকিব মোটেও মাথা ঘামাচ্ছে না। তারপরও তাদের এমন কর্মকাণ্ডে খুব বিরক্ত তিনি। এর কারণে মানসিকভাবে আঘাত পাচ্ছেন এই নায়ক। যার কিছুটা প্রভাব তার কাজেও পড়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। জানান, শাকিব-অপুর বিয়ে করেছেন ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনেক জল ঘোলা হওয়ার পর ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের আবেদন করেন শাকিব। এটি কার্যকর হয় ২০১৮ সালের ১২ মার্চ।

অপুকে ডিভোর্স দেওয়ার চার মাস পরই বুবলীকে বিয়ে করেছিলেন শাকিব খান। আর তাদের এই সংসারেও রয়েছে একটি পুত্রসন্তান। গুঞ্জন আছে, এই সংসারও ভেঙে গেছে!

এদিকে বিচ্ছেদের ছয় বছরের মাথায় ফের শাকিব-অপু বিশ্বাসের সম্পর্ক জোড়া লাগার বিষয়ে কানাঘুষা চলছে।

সত্যিই কি শাকিব-অপু এক ছাদের নিচে বসবাসের পরিকল্পনা করছেন? উত্তরে অপু বলেন, ‘সেটা এখন বলব না, সময় বলে দেবে। আগে কী করছে না করছে, সেটা আমি জানি না, শাকিবের এখন অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। সন্তান, পরিবার-পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার। শাকিব একজন ভালো মনের মানুষ।’

সন্তান আব্রাম খান জয়ের কারণে শাকিবের বাড়িতে যাতায়াত বেড়েছে অপুর। ধারণা করা হচ্ছে, এ কারণেই শাকিবের সঙ্গে সম্পর্ক শীতল হচ্ছে তার। অপুর কথায়, ‘আমার তো মা-বাবা নেই। শ্বশুর-শাশুড়িই এখন আমার মা-বাবা। তো বাবা-মায়ের বাসায় যাব না কেন? প্রায়ই যাওয়া হয় সেখানে। তারা আমাকে একেবারেই মেয়ের আদরে দেখেন। আমাকে খুব ভালোবাসেন তারা। আমার মা মারা যাওয়ার পর কাছের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকার বিষয়টি আমি নিজ থেকে বেশি অনুভব করেছি। এতে তাদের সঙ্গে সম্পর্কটা আরও গাঢ় হয়েছে আমার।’

অপু জানান, বিভিন্ন বিষয়ে শাকিবের সঙ্গে এখনও নিয়মিত কথা হয় তার। তিনি বলেন, ‘আমরা দুজন মিলেই জয়কে স্কুল থেকে আনা-নেওয়া করি। কখনও আমি রেখে আসি, শাকিব নিয়ে আসে। শাকিব রেখে আসে, আমি নিয়ে আসি। তা ছাড়া শাকিব আমার ব্যক্তিগত ব্যাপার বা মিডিয়াতে কাজের ব্যাপারেও মাঝেমধ্যে পরামর্শ দেয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here