আবার জাজ মাল্টিমিডিয়া ফিরতে চান পূজা চেরি

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে মাত্র ১৪ বছর বয়সে শিশুশিল্পী থেকে ক্রমান্বয়ে বড় পর্দার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। প্রতিষ্ঠানটি থেকে মুক্তি পাওয়া প্রথম তিন সিনেমা দিয়ে বেশ আলোচনায় আসেন পূজা। এরপর জাজের বাইরে অন্য প্রযোজকের চলচ্চিত্রেও অভিনয় শুরু করেন পূজা চেরি, যা স্বাভাবিকভাবে নেয়নি জাজ।

জানা গেছে, জাজ চাইছিলো পূজা চেরী শুধু তাদের সঙ্গেই কাজ করুক। পূজার সঙ্গে তাদের তেমনই চুক্তি ছিল বলে জানা গেছে। ১৪ বছর বয়সে চুক্তিতে সাক্ষর করেন পূজা। সম্প্রতি সেই চুক্তি থেকে বের হয়ে অন্যান্যদের সাথে কাজ করতে চাইলেও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছিলেন না পূজা।

পূজার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, জাজ মাল্টিমিডিয়ার সাথে পূজার দ্বন্দ্বের খবরটা এতোদিন শুধু চলচ্চিত্র অঙ্গনের মানুষরা জানলেও এখন তা প্রকাশ্যে এসেছে।

অবশেষে নিজের ভুলের কারণে সকলের কাছে মাফ চাইলেন পূজা চেরী। এ নিয়ে পূজা চেরী একটি স্ট্যাটাস দিয়েছেন।

ফেসবুকে লিখেছেন, ‘আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরো অনেকে মিলেই জাজ।’

ক্ষমা চেয়ে পূজা চেরী বলেন, ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *