Home বিনোদন ফেসবুক থেকে ‘বিরতি’ নিলেন শ্রীলেখা

ফেসবুক থেকে ‘বিরতি’ নিলেন শ্রীলেখা

0
327

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সাম্প্রতিক বিতর্কিত ইস্যু হোক কিংবা সমকালীন সংস্কৃতি চর্চা – সবকিছুতেই তার পোস্ট চোখে পড়েই ফেসবুক ব্যবহারকারীদের।

মাঝেমধ্যে তার ফেসবুক পোস্ট নিয়ে কটাক্ষ, সমালোচনা হয়। আবার মাঝেমধ্যে সমালোচনাকারীদেরও পাল্টা জবাব দেন তিনি। সেই শ্রীলেখোই দিলেন ফেসবুক থেকে বিরতির ঘোষণা!

আজ বৃহস্পতিবার শ্রীলেখা নিজের ফেসবুক আইডিতে লেখেন, ‘ফেসবুক প্রোফাইল থেকে সাময়িক বিরতি নিচ্ছি, তবে পেজ সক্রিয় থাকবে। নিজেকে এবং নিজের বন্ধু তালিকাকে পরিশুদ্ধ করার পর আশা করি ফিরে আসব। বিষাক্তকে বিদায়।’

শ্রীলেখার এই পোস্টের নিচে ভক্তদের প্রতিক্রিয়াও কম নয়। কেউ তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, পাশাপাশি তার পোস্ট দেখতে না পেলে তাদের মন খারাপ হবে বলেও উল্লেখ করেছেন।

আবার কেউ কেউ জানিয়েছেন, অভিনেত্রীর ফেসবুকে ফিরে আসার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here