Home আলোচিত পথশিশুদের সঙ্গে প্রথম মুখে ভাত নিলো পরীমণির ছেলে

পথশিশুদের সঙ্গে প্রথম মুখে ভাত নিলো পরীমণির ছেলে

0
543

২০২২ সালের ১১ আগস্ট রাজ-পরীর কোল আলো করে জন্ম নেয় রাজ্য। সে হিসেবে ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ হয়েছে রাজ্যের।

ছয়মাস পরে শিশুদের মুখে বাড়তি খাবার দেওয়া হয়। ছেলের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন নিয়ে এবার ভালোবাসা দিবসকে বেছে নিলেন এই তারকা দম্পতি। ভালোবাসা দিবসে পথশিশুদের সঙ্গে প্রথম ভাত মুখে নিয়েছে পরীর ছেলে।

এ বিষয়ে পরীমণি বলেন, আজ আমার একমাত্র সন্তান রাজ্যর ৬ মাস পূর্ণ উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেছিলাম। রাজ্য আজ প্রথম ভাত মুখে দিয়েছে পথশিশুদের সঙ্গে বসে। এটা যে কী রকম আনন্দের ও খুশির তা বলে বোঝানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, পথশিশুরাও মানুষ, তাদেরও ভালো কিছু খেতে ইচ্ছে করে, সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে। আমি চাই রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক, সুন্দরভাবে বেড়ে উঠুক।

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে আসে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।

নিজেদের প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরেই দুটি খাসি জ বাই করে আকিকা দিয়েছেন পরী-রাজ দম্পতি। মিলাদ মাহফিলের আয়োজনও করে ছিলেন। তাদের এই আয়োজনে উপস্থিত ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, রেদওয়ান রনি, রায়হান রাফি, অভিনেত্রী তমা মির্জাসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here