Home আলোচিত ভালোবাসা দিবসে ফরিদপুরে সিঙ্গেলদের বিক্ষোভ

ভালোবাসা দিবসে ফরিদপুরে সিঙ্গেলদের বিক্ষোভ

0
177

ফরিদপুরে বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসা বঞ্চিত সিঙ্গেলরা একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

‘ভালোবাসার বাঁধ সাধীনা, অশ্লীলতা করতে মানা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে ‘সিঙ্গেল সোসাইটি’ নামের একটি সংগঠন এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের হাজী শরীয়াতুল্লাহ ছাত্রবাস থেকে মিছিলটি শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এ সময় সিঙ্গেল সোসাইটির সভাপতি ও সরকারি রাজেন্দ্র কলেজেের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যারা ডাবল হওয়ার চেষ্টায় আছেন তাদের পদত্যাগের জন্য বলা হল।

‘সিঙ্গেল আসছে, ক্যাম্পাস কাঁপছে’ ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘রাজেন্দ্র কলেজের মাটি সিঙ্গেল সোসাইটির ঘাঁটি, ‘প্রেমের নামে ছলচাতুরী চলবে না চলবে না’, ‘চাই চাই আমরা চাই প্রেমের সুষম বণ্টন চাই’, ‘একটা একটা মিঙ্গেল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর’ এ রকম নানান স্লোগানে মুখরিত ছিল পুরো ক্যাম্পাস।

বাংলাদেশ সিঙ্গেল সোসাইটির ফরিদপুরের রাজেন্দ্র কলেজ শাখার সাধারণ সম্পাদক রায়হান খান বলেন, আজকাল তেমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে দেখা যায় না। অনেক সম্পর্কগুলো তাই খুব দ্রুত ভেঙ্গে পড়ে ও ঘটে আত্মহত্যার মতো ঘটনা। আমরা এই রকম প্রেম-ভালোবাসার তীব্র নিন্দা জানাই।

সিঙ্গেল সোসাইটির রাজেন্দ্র কলেজ শাখার উপদেষ্টা মেহেদী হাসান শাওন বলেন, বিশ্ব ভালোবাসা দিবস মানে কেবল প্রেমিক-প্রেমিকার প্রেমকে বুঝায় না। এই দিনটিতে একটি মানুষ তার চারপাশের বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, পরিবারের সব সদস্যদের ভালোবাসা নতুন আঙ্গিকে প্রকাশ করতে পারে এটাই তার বিশেষত্ব। প্রেম স্বর্গ থেকে আসে। প্রেমের নামে অশ্লীল কার্যকলাপ বন্ধ করতে হবে। যারা একসঙ্গে একাধিক প্রেম করে তাদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। বিয়ের আগে অবৈধ প্রেম পরিহার করে বৈধ প্রেমে আসার। ভালোবাসা দিবসে কেউ বঞ্চিত হবে না।

এ ব্যাপারে সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিবুল্লাহ জানান, বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবে সবাই ভিন্ন ভিন্ন আয়োজনে যার যার মতো করে আনন্দ উৎসবে মেতে উঠেন। তারাও তেমনই আনন্দ উৎসবে মেঠে উঠেছেন। ছাত্রজীবনে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্ধুরা এরকম নানা উৎসব করতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here