Home খেলাধুলা পিএসএল খেলতে পাকিস্তানে সাকিব

পিএসএল খেলতে পাকিস্তানে সাকিব

0
280

বিপিএলের এলিমিনেটরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঝলমলে পারফরম্যান্স করেও ফরচুন বরিশালকে ফাইনালে নিতে পারেননি সাকিব আল হাসান। এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে বিদায় নেয় তার দল।

আপাতত বাংলাদেশের খেলা না থাকায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গেলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটিতে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন সাকিব। যদিও পিএসএলে সাকিবের খেলা নিয়ে তেমন আলোচনা ছিল না। তবে বিশেষ নিয়মে তাকে দলে নিয়েছে পেশাওয়ার। ‘রিজার্ভ সাপ্লিমেন্টারি’ হিসেবে সাকিবকে দলে নিয়েছে তারা।

গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান।

পেশোয়ার আজ পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে করাচি কিংসের। এই ম্যাচ থেকেই পাওয়া যাবে সাকিবকে।

২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএলে থাকবেন তিনি। এরপর জাতীয় দলের হয়ে খেলার জন্য দেশে ফিরে আসবেন। পয়লা মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।

বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন সাকিব। ১১ ইনিংসে ১৭৪.৪২ স্ট্রাইক রেটে করেছেন ৩৭৫ রান। এ ছাড়া ব্যাট হাতে নিয়েছেন ১০ উইকেটও। রংপুরের বিপক্ষে ম্যাচে ব্যাটে নামলে হয়তো সাকিবের রানসংখ্যা আরো বাড়ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here