মান্না স্যার ছিলেন মা পাগল, আর আমি বোন পাগল: শান্ত খান

শান্ত কেন অশান্ত? এমন প্রশ্ন রাখা যেতেই পারে ‘বুবুজান’ সিনেমার দুই মিনিট ৩০ সেকেন্ডের ট্রেইলার দেখে। পুরো সময় জুড়ে ‘বুবুজান’ মাহিয়া মাহির জন্য অশান্ত হয়ে উঠেছেন এই নায়ক।

কী এমন হয়েছে শান্তের বুবুজানের? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ১৭ ফেব্রুয়ারি। তবে জানা গেছে, গল্পটা নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপৃট নিয়ে।

শাপলা মিডিয়ার ব্যানারে শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় চিত্রনায়ক শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া।

শান্ত খান বলেন, ‘সিনেমাটি গল্প নির্ভর। মান্না স্যারের আম্মাজান ছবির মতো উনি যেমন মায়ের জন্য মা বলতে পাগল তেমন আমি এই সিনেমায় বোন বলতে পাগল। আর সালওয়া আমার নায়িকা। আমাকে প্রতিবাদী এক ভাইয়ের চরিত্রে দেখা যাবে। আশা করছি, দারুণ একটি সিনেমা পেতে যাচ্ছে দর্শক।’

এ প্রসঙ্গে পরিচালক শামীম আহমেদ রনি বলেন, দর্শকের উদ্দেশ্য বলতে চাই আমার উপর আস্থা রেখে হলে আসুন এবং ‘বুবুজান’ দেখুন। আমি বিশ্বাস করি সবাই একটা ফ্রেস মুড নিয়ে বাসায় ফিরবেন। ছবিতে সুন্দর একটা ম্যাসেজ এবং ট্যুস্ট আসে। যেটা সবার ভাল লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *