Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে গরুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলে গরুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0
261

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে গরুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাসাইল পাথর ঘাটা সড়কের কাঞ্চনপুর ইউনিয়নের কাঠালতলী বাজার এর পশ্চিম পাশে ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি হলেন বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামের মোঃ শাহজাহান এর ছেলে সিয়াম হোসেন বিদ্যুৎ (২৪)।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মোটরসাইকেল যোগে বাসাইল থেকে বাড়ি যাচ্ছিলেন এমন সময় কাঠালতলী ব্রিজে উঠার সময় একটি গরুর সাথে ধাক্কা লেগে নিচে পরে যায়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা মোটরসাইকেলের সামনে গরু এসে ধাক্কা দিলে ব্রিজের নিচে পড়ে সিয়াম নামের এক যুবক নিহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here