Home আলোচিত হিরো আলমকে কোনো শিল্পী মনে করি না: জ্যোতিকা জ্যোতি

হিরো আলমকে কোনো শিল্পী মনে করি না: জ্যোতিকা জ্যোতি

0
228

আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কোনো শিল্পী মনে করেন না অভিনেত্রী জোতিকা জ্যোতি। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে একটি ইভেন্টে তিনি এ কথা বলেন।

অভিনেত্রী জোতিকা জ্যোতি বলেন, যেহেতু তাকে (হিরো আলম) কোনো শিল্পী মনে করি না, তাই তাকে নিয়ে কিছু বলারও নেই। তার উত্থানের পেছনে আমাদের চারপাশের মানুষ দায়ী।

উদাহরণ টেনে এই অভিনেত্রী বলেন, আমি অভিনয় নিয়ে অনেকদিন চর্চা করছি। কিন্তু উনি গান করছেন, কবিতা পড়ছেন, অভিনয়সহ আরও যা করছেন তা উনি ভালো জানেন। ওনার জন্য আমার কোনো সমবেদনা নেই।

সেন্সরের অনুমতি নিয়ে ‘মারছক্কা’ ও ‘সাহসী হিরো আলম’ দুটি সিনেমা মুক্তি পেয়েছে হিরো আলমের। তাহলে তিনি কেন শিল্পী না জানতে চাইলে ‘শ্রীকান্ত’, ‘অনিল বাগচীর একদিন’ ছবির এই অভিনেত্রী বলেন, সেন্সর দেখে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড আছে কিনা। কাজটি রুচিশীল কিনা তা দেখে না। আমি জানি না হিরো আলমের সিনেমা মুক্তি পেয়েছে কিনা।

‘যে কেউ সিনেমা করে ফেলবে এই বিষয়টাও দেখা উচিত। আমি মনে করি, যারা সিনেমা করে তাদের মানুষের রুচি তৈরিতে ভূমিকা রাখতে পারে। যদি কেউ তার (হিরো আলম)-এর সঙ্গে কাজ করে থাকে তাহলে হয়তো তাদের প্রয়োজনে করেছে। এটা তাদের রুচির ব্যাপার। কিছু বলার নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here