শাকিব খানের ‘প্রেমিক’ সিনেমা হচ্ছে না!

গেল বছরের অক্টোবরে ঘোষণা এসেছিল ‘প্রেমিক’ নামে একটি ছবি করবেন শাকিব খান। রায়হান রাফীর পরিচালনায় এ ছবির শুটিং শুরুর কথা জানানো হয়েছিল ডিসেম্বরে। কিন্তু ডিসেম্বরে শুটিং হয়নি।

ডিসেম্বরে এসে ছবিটির প্রযোজক বরাতে জানা যায় ডিসেম্বর নয় জানুয়ারিতে শুটিং শুরুর কথা। কিন্তু জানুয়ারিতে শুরু হয়নি শুটিং। অবশেষে জানা গেল ছবিটিই আর হচ্ছে না।

যৌথভাবে ‘প্রেমিক’ প্রযোজনা করার কথা বিগ স্ক্রিন ও এসকে ফিল্মসের। বিগ স্ক্রিনের কর্ণধার টপি খান শুক্রবার একটি সংবাদমাধ্যমকে বললেন, ‘প্রেমিক’ নামে কোনো ছবি আর হচ্ছে না। পরিচালক হিসেবে রাফীকেও আমি রাখছি না।’

কারণ হিসেবে প্রযোজক জানান, ‘শাকিব খানের এখন যে ক্রেজ এই ক্রেজের সঙ্গে প্রেমিক নামটা যায় না। বিশ্বের অন্যান্য দেশের সুপারস্টারদের দিকে তাকিয়ে দেখুন। তারা কোন প্যাটার্নের ছবি করছেন। আমরাও শাকিব খানকে নিয়ে তার মত করে ভিন্ন প্যাটার্নে, ভিন্ন ধরনের অ্যাকশন থ্রিলার গল্প নিয়ে আগাতে চাই।’

রাফীকে নিয়ে প্রেমিক নামে যে ছবি বানাতে চাইছিলেন সে গল্পের চিত্রনাট্য কিছুই হয়নি এখনও। তাই গল্পের প্লট, নাম ও পরিচালক সব পরিবর্তন করে নতুন কিছু করার কথা জানালেন এই প্রযোজক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *