Home আলোচিত ঢাকায় ফিরলেন শাকিব খান

ঢাকায় ফিরলেন শাকিব খান

0
267

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। খবরটি এ তারকা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

আজ বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে শাকিব তার একটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন ‘ঢাকা, বাংলাদেশ’। এই পোস্ট থেকে স্পষ্ট যে, সুপারস্টার এখন ঢাকায়।

১৫ জানুয়ারি দুবাইয়ের উইনার স্পোর্টস ক্লাবে আয়োজিত হয় ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। এতে অংশ নিতে দুবাই গিয়েছিলেন শাকিব। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত এই ইভেন্টে আরও অংশ নিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন, তমা মির্জা ও রায়হান প্রমুখ।

ওই অনুষ্ঠান শেষে ১৭ জানুয়ারি সকালে দুবাই থেকে আমেরিকার বিমানে চেপে বসেন কিং খান। শাকিবের একাধিক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছিল তখন।

এর আগে ২০২১ সালের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। দেশে ফিরেছিলেন নয় মাস পর ২০২২ সালের ১৭ আগস্ট। সেদিন অনুরাগীরা বিমানবন্দরে তাকে জানিয়েছিলেন রাজকীয় সংবর্ধনা। সেসময় তিনি জানিয়েছিলেন, সুখবর দেবেন ভক্তদের। কিন্তু তেমন কিছুই চোখে পড়েনি। একাধিক ছবির ঘোষণা দিলেও কোনোটারই ক্যামেরা, লাইট জ্বলে ওঠেনি।

তবে নতুন ছবিতে হাত না দিলেও শাকিব তার অসমাপ্ত ‘আগুন’ ও ‘লিডার: আমি বাংলাদেশ’ নামের ছবি দুটির কাজ শেষ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here