Home দেশের খবর ঢাকা গোপালপুর শিল্প ও বণিক সমিতির উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা

গোপালপুর শিল্প ও বণিক সমিতির উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা

0
127

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর শিল্প ও বণিক সমিতির উদ্যোগে পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সকল সম্মানিত সদস্যদের জন্য ও বীর মুক্তিযোদ্ধা সহ আরো অন্যান্য অসহায় রোগীদের মাঝে চিকিৎসা ফ্রি সেবা প্রদান করা হয়।

এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য গোপালপুরের সাধারণ ব্যবসায়ী ও সদস্যবৃন্দ সাধুবাদ জানিয়েছেন। সাধারণ ব্যবসায়ীরা বলেন এরকম উদ্যোগ প্রতিবছরই নেওয়া দরকার।

(২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল থেকে গোপালপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।

যেসব বিশেষ শক্তিও ডাক্তার কোন উপস্থিত ছিলেন সার্জন ডাঃ বিদ্যুত চন্দ্ৰ দেবনাথ। মেডিসিন, বক্ষব্যাধি ও বাত-ব্যথা বিশেষজ্ঞ মেডিসিন বিভাগ ডাঃ মোহাম্মদ আবুল কালাম আজাদ। হাড়-জোড়া, বাত-ব্যথা, মেরুদন্ড, ট্রমা, পঙ্গুরোগ বিশেষজ্ঞ ও অর্থোপেডিক সার্জন, ডাঃ এম সি পাল মিন্টু। হৃদরোগ মেডিসিন বাতজ্বর ডায়াবেটিস বিশেষজ্ঞ। ডাঃ মোঃ আমিনুল ইসলাম, চক্ষুরোগ চিকিৎসক ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম (জাহিদ)

এ সময় গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন বলেন গোপালপুরের ব্যবসায়ীদের কথা চিন্তা করে আমাদের এই ক্ষুদ্র চিন্তাভাবনা ব্যবসায়ীরা যাতে হাতের কাছেই চিকিৎসা সে নিয়ে সুস্থ থাকতে পারে।

গোপালপুর শিল্প ও বণিক সমিতি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর বলেন আমরা জাতীয় প্রোগ্রামসহ বিভিন্ন সময়ে অন্যান্য প্রোগ্রাম অংশগ্রহণ করে থাকি, ব্যবসায়ীদেরকে নিয়ে বার্ষিক বনভোজন সহ ও অন্যান্য বিনোদক অনুষ্ঠান করে থাকি তারাই ধারাবাহিকতায় আজকে এই ফ্রি চিকিৎসা সেবা আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here