২১ হলে মুক্তি পাচ্ছে নিপুণের নতুন সিনেমা

২০১৮ সালে উত্তম আকাশ পরিচালিত ‘ধূসর কুয়াশা’ নামে একটি ছবি মুক্তি পেয়েছিল। ছবিটিতে জুটিবদ্ধ হয়েছিলেন নিপুণ ও মুন্না। আগামী ৩ জানুয়ারি তাদের আরো একটি নতুন ছবি মুক্তি পাচ্ছে। নাম ‘ভাগ্য’।

ছবিটি পরিচালনা করেছেন মাহাবুবুর রশীদ। ছবিটি ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, চিত্রামহল, আনন্দ, গীত, বিজিবি সিনেমাহলসহ দেশের ২১টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

নিপুণ বলেছেন, দেশপ্রেম ও সামাজিক গল্প নিয়ে ছবি ভাগ্য। তাই এটি দর্শকদের ভালো লাগবে। এমন গল্পের ছবি দর্শকরা দেখে বিনোদন পাবেন। ভাগ্যর ভাগ্য নিয়ে আমি দারুণভাবে আশাবাদী।

হালিমা কথাচিত্রের ব্যানারে এতে আরো অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামান প্রমুখ। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা মো. মাহবুবুর রশিদ। সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস।

এর গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, দিনাত জাহান মুন্নী, স্মরণ, কাজী শুভ, সুস্মিতা সাহা। সংগীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *