গোলাপের পাপড়ির বিছানায় শুয়ে পরীমণির বার্তা

গোলাপের পাপড়িতে সাজানো বিছানা। তার মাঝে শুয়ে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।

সম্প্রতি পরী ছবিগুলো ফেসবুকে পোস্ট করলে সেসব নজর কাড়ে নেটিজেনদের। মাত্র একদিনের ব্যবধানে ছবিগুলো রিঅ্যাকশন পড়েছে প্রায় পঞ্চাশ হাজার। তবে মন্তব্যের সুযোগ না থাকায় কোনো মতামত জানাতে পারেননি নেটিজেনরা।

অভিনেত্রী ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমার একটা তুমি আছো। রাজ।’ এরপরই জুড়ে দিয়েছেন একটি লাল গোলাপের ইমোজি।

এদিকে চলতি বছরের শুরুতেই স্বামী ও অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়েবিচ্ছেদের ইঙ্গিত দিয়ে আলোচনায় এসেছিলেন পরীমণি। স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও পরে তিনি জানিয়েছিলেন—একমাত্র ছেলে রাজ্যের টানে এক হয়েছেন তারা। দু’জনে বেশ ভালোই রয়েছেন।

বিচ্ছেদের সব জল্পনা উড়িয়ে দিয়ে এক হওয়ার পরই ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার প্রচারণায় নামেন পরী। এরপর গত ২২ জানুয়ারি বিয়েবার্ষিকী পালন করেন রাজ-পরী। বিয়ে বার্ষিকী বেশ আয়োজন করেই উদযাপন করেন দুই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *