শ্রাবন্তীকে কুপ্রস্তাব দেয়া সেই মাহাবুবকে খুলনা থেকে গ্রেপ্তার

নজর২৪, খুলনা- ওপার বাংলার জনপ্রিয় অ‌ভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটা‌র্জীর ব‌্যবহৃত মোবাইল নাম্বারে আপ‌ত্তিকর প্রস্তাব পাঠানোর অ‌ভিযোগে মাহাবুবুর রহমান (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন‌্য পু‌লিশ ৫ ‌দিনের রিমান্ড আবেদন করে।

 

বৃহস্প‌তিবার (১৯ নভেম্বর) দুপুর‌ে রিমান্ড আবেদনের শুনানী শেষে খুলনার মেট্রোপ‌লিটন ম‌্যা‌জিস্ট্রেট মাহাবুবুর রহমানের এক‌দিনের রিমান্ড মঞ্জুর করে‌ন।

 

মাহাবুবুর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা‌র ৬/১ বক‌শিপাড়া রোডের বা‌সিন্দা সামছুল আলম সাহেবের বা‌ড়ির ভাড়া‌টিয়া আ‌তিকুর রহমানের ছেলে।

 

জানা যায়, ভারতের চিত্র নায়িকা শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় গত ১৬ নভেম্বর মামলাটি করা হয়।

 

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, মামলার সং‌ক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, অ‌ভিযুক্ত মাহাবুবর রহমান শ্রাবন্তীর ব‌্যক্তিগত মোবাইল নাম্বার ম‌্যানেজ করে তাতে বি‌ভিন্ন সময় কল করতো। কিন্তু শ্রাবন্তী অপ‌রি‌চিত নাম্বারের কল না ধরায় তাকে নানা ধরনের আপ‌ত্তিকর ও কুপ্রস্তাব লিখে ম‌্যাসেজ দিতো মাহাবুব। এক পর্যা‌য়ে বিষয়‌টি প্রতিকার চেয়ে শ্রাবন্তী ভারতীয় হাই ক‌মিশনের মাধ‌্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার‌ চেয়ে আবেদন করেন।

 

খুলনায় করা মামলার বাদি হয়েছেন সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো. খালিদ উদ্দিন। মামলাটি তদন্ত করছেন একই থানার পরিদর্শক তদন্ত রাধে শ্যাম সরকার। ভারতীয় চিত্র নায়িকা শ্রাবন্তীকে আপত্তিকর ম্যাসেজ দেয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

 

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *