Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে মোটর চালক লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালিয়াকৈরে মোটর চালক লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
252

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আওয়ামী লীগ মোটর চালক লীগের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে চন্দ্রা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সময় সভাপতিত্ব করেন, কালিয়াকৈর উপজেলা শাখার মটর চালক লীগের সভাপতি আব্দুল সালাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার মটর চালক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, মটর চালক লীগের সদস্য সোহেল রানা,বাবুল শেখ,আব্দুর রাজ্জাক, মুজিবুর রহমান, সোলায়মান সহ মটর চালক লীগের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here