Home দেশের খবর পশ্চিমা বিশ্ব সরবের কারনে বিনাভোটের নির্বাচন করতে পারবে না সরকার: ভিপি নুর

পশ্চিমা বিশ্ব সরবের কারনে বিনাভোটের নির্বাচন করতে পারবে না সরকার: ভিপি নুর

0
231

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: জাতীয় নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্ব সরব থাকার কারণে আওয়ামী লীগ সরকার এবার বিনাভোটের নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব, সাবেক ডাকসু’র ভিপি নুরুল হক নুর।

বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে সদস্য ফরম উন্মোচন এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ-বিএনপি পর্যায়ক্রমে দেশে ক্ষমতায় থাকার পরে মানুষের আকাঙ্খা-স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি।

আওয়ামী লীগ সরকার উন্নয়নের কথা বলে ১৪ বছর ক্ষমতায় থেকে দেশকে খাদের কিনারায় নিয়ে গেছে।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সমন্বয়ক হানিফ খান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here