Home বিনোদন প্রথম বিবাহবার্ষিকীতে পরীকে নিয়ে আদুরে কথা লিখলেন রাজ

প্রথম বিবাহবার্ষিকীতে পরীকে নিয়ে আদুরে কথা লিখলেন রাজ

0
206

ঢালিউডের আলোচিত দাম্পত্য জুটি পরীমণি ও রাজের বিয়ের এক বছর পূরণ হলো। ২০২২ সালের ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। যদিও তারা ২০২১ সালের ১০ অক্টোবরে গোপনে বিয়ে করেছিলেন বলে জানা যায়।

বিবাহবার্ষিকীতে পরীকে নিয়ে আদুরে কিছু বাক্য লিখেছেন সামাজিক মাধ্যমে। তিনি লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী। এই একটি বছর আমরা দুজনেই অনেক সুন্দর করে পার করেছি। কিছু স্মৃতি রয়েছে রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ, অবিস্মরণীয়, চির প্রাণবন্ত এবং হৃদয়গ্রাহী! আমার এই স্মৃতিগুলো শুধু আমার ভেতরেই আছে। এগুলো কোনো জিনিস বা জায়গা নয়, আমি এগুলোকে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারি। তোমার সঙ্গে আমার যেই সুন্দর মুহূর্ত রয়েছে তার সঙ্গেই বেড়ে উঠতে চাই প্রতিদিন। শুভ বিবাহবার্ষিকী মাই লেডি।’

সঙ্গে প্রকাশ করেন পরীর অন্তঃসত্ত্বা অবস্থায় সমুদ্র সৈকতে কাটানো তাদের আনন্দঘন মুহূর্তের একটি ছবি।

অন্যদিকে বিয়ের একটি ভিডিও শেয়ার করে পরী লেখেন, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। আই লাভ ইউ।

এর আগে, শনিবার রাজধানীতে একটি পার্লার উদ্বোধনে গিয়ে রাজ বলেন, ‘পরী অনেক দুষ্টু, আবার অনেক ভালোও। পরীমণিকে আমি অনেক ভালোবাসি। ’

উল্লেখ, ২০২২ সালের ১০ জানুয়ারি হঠাৎ করেই গোপন খবরটি জানান পরী। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই চিত্রতারকা। আর ২০২২ সালের আগস্টের ১০ তারিখ পরী ও রাজের ঘর আলো করে জন্ম নেন পুত্র সন্তান রাজ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here