Home আলোচিত অনেকদিন পর আমি আনন্দিত: আসিফ আকবর

অনেকদিন পর আমি আনন্দিত: আসিফ আকবর

0
362

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চের হাজারও দর্শককে সুরের মূর্ছনায় মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সম্প্রতি আসিফ তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।

রবিবার (২২ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন তিনি।

বিষয়টি নিয়ে আসিফ তার ভেরিফায়েড ফেসবুক পেজে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘অনেকদিন পর আমি আনন্দিত।’

পোস্টে তিনি যুক্ত করেন, আগামী ২২/০১/২০২৩ ইং তারিখ রোজ রবিবার ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত নবীনবরণ, বর্ষপূর্তি ও বিদায় সংবর্ধনা ২০২৩ এর প্রোগ্রামে সেলিম আল দীন মুক্তমঞ্চে গান গাইতে আসছেন আসিফ আকবর।

এর আগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে জাবির সেলিন আল দীন মুক্তমঞ্চে সংগীত পরিবেশন করেছিলেন আসিফ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরপর দুটো শোতে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত এ সংগীত তারকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here