Home বিনোদন কাকে উদ্দেশ্য করে মেহজাবীনের এমন স্ট্যাটাস

কাকে উদ্দেশ্য করে মেহজাবীনের এমন স্ট্যাটাস

0
250

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। অভিনয়গুণে দর্শকের মনে বারবার দাগ কাটেন এই অভিনেত্রী। নতুন বছরেও এই ধারা অব্যহত রেখেছেন।

বছরের প্রথম দিনই ‘কাজলের দিনরাত্রী’ নাটকে ভিন্ন এক চরিত্রে হাজির হয়ে দর্শকদের মুগ্ধ করেছেন ছোটপর্দার এই বড় তারকা। কুড়িয়েছেন তাদের প্রশংসা। মেহজাবীনের বৃহস্পতি যখন তুঙ্গে ঠিক তখন সামাজিক মাধ্যমে জানালেন, আর চুপ থাকতে পারছেন না তিনি।

আজ শনিবার নিজের ফেসবুকে মেহজাবীন লিখেছেন, ‘এভাবে আর কত চুপ থাকব আমি?’ তবে কাকে উদ্দেশ্য করে কিংবা কী কারণে এ তারকা নেটদুনিয়ায় এমন প্রশ্ন রাখলেন— সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে মেহজাবীনের এমন প্রশ্ন দেখে তার পোস্টে মৌমাছির মতো ভিড় জমিয়েছেন নেটিজেনরা। তারা নানারকম মন্তব্য করেছেন। কিন্তু সেসবের কোনো উত্তর দেননি তিনি।

তবে ধারণা করা হচ্ছে, এটি হয়তো মেহজাবীন অভিনীত কোনো নাটকের নাম। কেননা তারকারা সাধারণত নিজেদের কাজগুলোর প্রচার করে থাকেন নেট মাধ্যমে। তিনিও হয়তো নিজের নতুন কাজ সম্পর্কে নেটাগরিকদের আগ্রহী করে তুলতে এই পোস্ট দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here