ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়ে নাদিয়া লিখেছেন, ‘গত রাতে হাসপাতালে ভর্তি হয়েছি। এই কারণে আমাকে কয়েকদিনের জন্য আমার সমস্ত শিডিউল বাতিল করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
হাসপাতালের বিছানায় শোয়া একটি ছবিও প্রকাশ করেছেন নাদিয়া। তবে কোন অসুস্থতাজনিত কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন—সেটা তিনি জানাননি। সেকারণে উদ্বিগ্ন তার অনুরাগীরা। মন্তব্যের ঘরে দ্রুত তার সুস্থতা কামনা করছেন।
