Home খেলাধুলা বাংলাদেশে আসতে চায় মেসির আর্জেন্টিনা

বাংলাদেশে আসতে চায় মেসির আর্জেন্টিনা

0
305

আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির ক্যারিয়ারে একমাত্র অপ্রাপ্তি ছিল বিশ্বকাপের সোনালী ট্রফি ছোয়ার। কাতার বিশ্বকাপে সেই অপ্রাপ্তির পূর্নতা দিয়েছে এই ক্ষুদে জাদুকর। ৩৬ বছর পর লাতিন আমেরিকার দেশটিকে এনে দিয়েছে বিশ্বকাপ শিরোপা।

এছাড়া পুরো বিশ্বকাপ সময় জুড়ে বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে ছিল সরব। অপরদিকে ভেসেছে লাতিন দেশটির বন্দনায়। যে খবর পৌঁছে গিয়েছিল মেসির দেশেও। সেই উন্মাদনা মাথায় রেখেই মেসিকে আবারও ঢাকায় আনতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলার ব্যাপারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে বাফুফে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। বাফুফের সেই চিঠিতে আর্জেন্টিনা ইতিবাচক সাড়া দিয়েছে। বাংলাদেশে খেলতে আসার ব্যাপারে আর্জেন্টিনা আগ্রহ প্রকাশ করেছে।

বাফুফের একাধিক কর্মকর্তা ও সচিবালয় সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা বাংলাদেশে এসে খেলতে সম্মতি প্রকাশ করেছে। এখনও অনেক বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে জুনেই ঢাকায় মেসির আর্জেন্টিনা আসছে, এমনটা নিশ্চিত করে বলতে পারছে না বাফুফে। কারণ এখনও অনেক বিষয় আলোচনাযোগ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের অন্যতম এক শীর্ষ কর্মকর্তা বলেন,‌ ‘আর্জেন্টিনা বাংলাদেশে আসার ব্যাপারে সম্মত হয়েছে এটা ঠিক কিন্তু আরও অনেক বিষয় রয়েছে। ফলে এখনই চূড়ান্ত করে বলা যাচ্ছে না। আমরা আর্জেন্টিনার সফরের সামগ্রিক অবস্থান সম্পর্কে আগামীকাল বিস্তারিত তুলে ধরব।’

২০১১ সালে ঢাকায় মেসিরা খেলে গেলেও এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন বলে মনে করেন বাফুফের সেই শীর্ষ কর্মকর্তা, ‘বাংলাদেশে আর্জেন্টিনা খেলার অভিজ্ঞতা থাকলেও এবার তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন। মাত্র এক মাস আগে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ফলে এবার তাদের শর্ত ও বিভিন্ন বিষয় আগের চেয়ে ভিন্ন। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here