Home বিনোদন ফের আমেরিকা গেলেন শাকিব খান

ফের আমেরিকা গেলেন শাকিব খান

0
583
ফাইল ফটো

যুক্তরাষ্ট্রপ্রীতি যেন পেয়ে বসেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। নয় মাস মার্কিন মুলুকে কাটিয়ে গত বছর আগস্টে দেশে ফিরেছিলেন তিনি। ছয় মাসের মাথায় ফের যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন তিনি।

আজ ১৭ জানুয়ারি সকালে দুবাই থেকে আমেরিকার বিমানে চেপে বসেছেন কিং খান। শাকিবের একাধিক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করছে। সূত্রের তথ্য অনুযায়ী, এবার ১৫ দিন যুক্তরাষ্ট্রে থাকবেন এ তারকা।

১৫ জানুয়ারি দুবাইয়ের উইনার স্পোর্টস ক্লাবে আয়োজিত হয় ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। এতে অংশ নিতে দুবাই গিয়েছিলেন শাকিব। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত এই ইভেন্টে আরও অংশ নিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন, তমা মির্জা ও রায়হান প্রমুখ।

২০২১ সালের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। দেশে ফিরেছিলেন নয় মাস পর ২০২২ সালের ১৭ আগস্ট। সেদিন অনুরাগীরা বিমানবন্দরে তাকে জানিয়েছিলেন রাজকীয় সংবর্ধনা।

সেসময় তিনি জানিয়েছিলেন, সুখবর দেবেন ভক্তদের। কিন্তু তেমন কিছুই চোখে পড়েনি। একাধিক ছবির ঘোষণা দিলেও কোনোটারই ক্যামেরা, লাইট জ্বলে ওঠেনি। এরইমধ্যে তিনি ফের উড়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here