Home বিনোদন পরীমণি আমি মিলে আনন্দময় সময় কাটাচ্ছি: রাজ

পরীমণি আমি মিলে আনন্দময় সময় কাটাচ্ছি: রাজ

0
380

হঠাৎ বয়ে যাওয়া ঝড়ের পর আবারও ঘুরে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। সমস্ত মান-অভিমান ভুলে ভালোবাসার জয়গানে সুর মিলিয়েছেন দুজন।

যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন পরীমণি। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি শরিফুল রাজ।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। আমার কাজটা শুধু ফোকাসে থাকুক। ঘরের কথা কেন বাইরে আনতে হবে? আমরা এক বাসায় আছি। আমাদের রাজ্যকে নিয়ে দারুণ দিন কাটছে। কয়েকদিন আগে ওর ৫ মাস পূর্ণ হলো। পরী আমি মিলে আনন্দময় সময় কাটাচ্ছি।

পরবর্তী সিনেমা সম্পর্কে শরিফুল রাজ বলেন, আমার পরবর্তী সিনেমা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’, নিয়ামুল মুক্তা পরিচালিত ‘রক্তজবা’ ও সরকারি অনুদানের ‘দোয়েলের দেশ’ মুক্তির অপেক্ষায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here