পরীমণি-রাজ্যের ছবিতে সাড়া দিলেন দুই লাখের বেশি মানুষ

‘গুণিন’ করতে গিয়েই প্রেমে চিত্রনায়ক রাজের প্রেমে পড়েন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি। যেই প্রেম পরিণতি পায় রাজ্য’র আগমনে। গেল আগস্টে রাজ-পরী দম্পতির ঘরে জন্ম নেন রাজ্য। এরপর থেকেই তাকে নিয়েই ব্যস্ততা পরীমণি!

তবে এরমধ্যেই স্বামী রাজের সঙ্গে ঘটে গেছে ছন্দপতন! গেল মাসের শেষ দিন পরী ঘোষণা দেন, রাজের সঙ্গে আর নয়! জানান বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারা!

ভক্ত অনুরাগীদের জন্য রীতিমত চমকে যাওয়ার মতো খবর! এরপর রাজ-পরীর পাল্টাপাল্টি অভিযোগও কম শোনা যায়নি! আপাতত সব স্থির থাকলেও পরী এরমধ্যে ব্যস্ত হয়েছেন তার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর প্রচারণায়। প্রচারণায় ছুটছেন বিভিন্ন স্কুলে! নিয়মিত হাজির হচ্ছেন ক্যামেরার সামনে!

প্রচারণার সময়টুকুন ছাড়া রাজ্যের সাথেই দিন কাটে তার। রাজ্যের জন্মের পর থেকেই ফেসবুকে ‘পরীর ডানা’ অ্যালবামে সন্তানের সাথে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করেন পরী। দাম্পত্য জীবনে ছন্দপতন ঘটে গেলেও অ্যালবামটি সচল রেখেছেন পরী!

পরীর এই অ্যালবামের ছবিগুলো নেটিজেনদেরও দারুণ পছন্দ যেনো! সর্বশেষ রাজ্যের সাথে দারুণ কিছু মুহূর্ত শেয়ার করে পরী লিখেছেন, ‘আমার পদ্মফুল’! যে ছবিগুলোতে এখন পর্যন্ত সাড়া দিয়েছেন দুই লাখ ১৩ হাজারের বেশি মানুষ!

এদিকে রোববার (৮ জানুয়ারি) রাতে ফেসবুকে নির্মাতা রায়হান জুয়েলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন পরীমনি। ক্যাপশনে লিখেছেন, ‘চলো বদলে যাই।’ নিচে ইংরেজিতে লেখেন, ‘আওয়ার নেক্সট।’

অন্যদিকে জানা যায়, এ মাসের ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’-এর আসর। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেবেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন শরীফুল রাজ ও পরীমনিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *