Home জাতীয় নিজেদের পৈতৃক জমি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

নিজেদের পৈতৃক জমি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

0
579

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে নিজেদের পৈতৃক জমি ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে তিনি ওই জমি পরিদর্শনে যান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানান।

জলাভূমির ওই অঞ্চলের জমিগুলো বছরের ৮ থেকে ৯ মাস পানির নিচেই থাকে। ভাসমান বেডে সবজি ও অন্য ফসল চাষ করে জমিগুলো চাষ উপযোগী করে তোলার বিষয়ে নির্দেশনা দেন বঙ্গবন্ধুকন্যা।

দেশের সব অনাবাদি-পতিত জমি চাষাবাদ করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here