১১শ’ কিলোমিটার সাইকেল চালিয়ে সালমানকে দেখতে এলেন ভক্ত

বলিউড অভিনেতা সালমান খানকে একঝলক দেখার জন্য সাইকেল চালিয়ে ১১০০ কিলোমিটার পথ পাড়ি জমালেন এক ভক্ত। মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে মুম্বাই ছুটে যান ওই ভক্ত।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সালমানের জন্মদিন উপলক্ষে মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে মুম্বাই ছুটে যান সালমান খানের ভক্ত সমীর। দীর্ঘ ১১০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে মুম্বাইয়ে সালমানের ড়িবার সামনে এসে পৌঁছান তিনি।

এসময় সালমান বাড়িতেই ছিলেন। খবর পেয়ে বাইরে আসেন অভিনেতা। তার সঙ্গে কথা বলেন এবং ছবিও তুলেন এই নায়ক। আর সেসব ছবি ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।

গেল ২৭ ডিসেম্বর ৫৭ বছর বয়েসে পা দিয়েছেন সালমান খান। এদিন দিবাগত রাতে পরিবার বন্ধু-বান্ধবদের নিয়ে বিশেষ দিনটি উদযাপন করেন। মধ্যরাতে সালমানকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শাহরুখ খান।

সালমানের জন্মদিনের পার্টিতে বলিউডের আরো অনেক তারকা উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন— সুনীল শেঠি, সোনাক্ষী সিনহা, টাবু, জাহ্নবী কাপুর, কার্তিক আরিয়ান, পূজা হেগড়ে, রিতেশ, জেনেলিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *