Home প্রধান খবর পরীমণির সঙ্গে বিচ্ছেদের কথা স্বীকার করে নিলেন রাজ

পরীমণির সঙ্গে বিচ্ছেদের কথা স্বীকার করে নিলেন রাজ

0
370

বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর রাত ১২টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত একাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি জানান, তার আর চিত্রনায়ক শরিফুল রাজের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে।

পরীমণি এরপর থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই যাচ্ছেন। নানা গুঞ্জনের মধ্যেই শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে রক্তমাখা বিছানার ছবি দিয়ে পরীমণি ইঙ্গিত দেন তার ওপর শারীরিক নির্যাতনের।

রবিবার (১ জানুয়ারি) রাজের বিরুদ্ধে সরাসরি গায়ে হাত তোলার গুরুতর অভিযোগ করেন পরীমণি।

এতকিছু ঘটে গেলেও রাজের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। বারবার ফোন করেও পাওয়া যাচ্ছিল না রাজকে। তবে নতুন বছরের প্রথম দিনে সন্তান রাজ্যকে কোলে নেওয়া একটি ছবি পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছা জানালেও পরীমণিকে নিয়ে কোনো কথা বলেননি।

এদিকে বিকেলের দিকে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শরিফুল রাজ। তিনি বলেন, ‘আমি আসলে এসব ইস্যুতে কিছুই বলতে চাই না। কী হচ্ছে, এসবের কিছুই আমি জানিও না। জানতেও চাই না। আমি বাসায় আছি। সারা রাত ঘুমাইনি। এখন ঘুমাচ্ছি, ঘুমানোর চেষ্টা করছি।’

শুধু তাই নয়, পরবর্তীতে পরীর সঙ্গে বিচ্ছেদের কথাও স্বীকার করে নেন রাজ। তিনি জানান, পরীর সঙ্গে তার সম্পর্ক আর জোড়া লাগছে না। এক প্রশ্নের জবাবে রাজ বলেন, ‘আমি এখন চুপচাপ আছি। কিছু বলতে চাইছি না। এ পরিস্থিতিতে আমার এখন একা থাকা দরকার। পরে এসব ব্যাপারে কথা বলব।’

পরীমণির অভিযোগের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করা প্রসঙ্গে রাজ বলেন, ‘এখন চুপচাপ থাকতে চাই। আর ওর এসব আমি আটকাব না বা থামাব না। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। সে যা করছে, হয়তো তার সে অধিকার আছে।’

‘আত্মপক্ষ সমর্থন না করলে ভুল-বোঝাবুঝির সুযোগ থেকে যায় কি না, তা জানতে চাইলে রাজ বলেন, ‘ভুল বুঝলে বুঝুক। তবে আমি স্পষ্ট বলি, আমি কোনো ভুল করিনি।’

এদিকে পরীমণির সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ ঘটতে যাচ্ছে বলেও জানালেন রাজ। সম্পর্ক জোড়া লাগবে কি না, এমন প্রশ্নের উত্তরে রাজ বলেন, ‘না, আর হবে না।’

ফেসবুকে পরীমণির পোস্ট করা ছবি ও স্ট্যাটাসকে ইঙ্গিত করে রাজ বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়, নিচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here