কালামপুর আইডিয়াল স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: সারাদেশের মতো গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কালামপুর আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

বই পেয়ে ভীষণ খুশি শিক্ষার্থীরা। বই উৎসবকে কেন্দ্র করে রবিবার সকালে ( ১ জানুয়ারি) শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুল প্রাঙ্গণে এসে উপস্থিত হয়।

কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ও কালামপুর আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আশরাফ, প্রধান শিক্ষক লুৎফর রহমান, সহকারী শিক্ষক হারুন অর রশিদ, তোফাজ্জল হোসেন, আসমা আক্তার, শারমিন আক্তার, ইলা আক্তার, জুয়েল রানা, জান্নাতুল, রানা বাবুসহ স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আলিফ হাসান জানান, বছরের প্রথম দিনেই বই হাতে পেয়ে খুবই আনন্দিত, বইয়ের নতুন ঘ্রাণ নিয়ে নতুন উদ্যোমে পরা লেখা করে মানুষের মতো মানুষ হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।

বই উৎসবে কালিয়াকৈর  পৌরসভার মেয়র বলেন, শিশু -কিশোরদের হাতে বই তুলে দেওয়া এটা আমার দায়িত্ব কর্তব্য, শিক্ষা জাতির মেরুদণ্ড, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করায় শিক্ষার্থীরা আরো বেশি পড়ালেখার প্রতি আকৃষ্ট হবে। এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ একদিন দেশের উন্নয়ন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *