নাগরপুরে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন শিক্ষার উন্নয়ন, শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে সারা দেশের ন্যায় বই বিতরণ উৎসব- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১জানুয়ারি) উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস উপজেলা চত্বরে এ বই উৎসবের আয়োজন করেন ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে বই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা মো. হাসান সরকার জাহিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, এ সময় সংসদ সদস্য টিটু বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষিত না হয়ে প্রত্যেকটি শির্থীকে সুনাগরিক ও পাঠ্যবইয়ের শিক্ষা পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থী। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *