গোপালপুরে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে উৎসবমুখর অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেওয়া হয়েছেন। সকাল থেকে এই বই বিতরণ শুরু হয়েছে।

(১ জানুয়ারি) রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস কার্যালয়ের সহযোগিতায়।

সুতি ভি এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য এমপি ছোট মনির সঙ্গে ছিলেন তার সহধর্মিনী ঐশী খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মির রেজাউল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবারের পরিকল্পনা অফিসার ডাক্তার আলিম আল রাজী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, সহ পৌরশহরের তিন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক মন্ডলীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *