রাজ্য তার বাবা-মাকে নিয়ে বড় হতে পারলো না, এটাই বড় কষ্ট: পরীমণি

গত ৩১ ডিসেম্বর পরী নিজের সঙ্গে রাজের সম্পর্কের অবনতির কথা জানিয়ে ফেসবুকে লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

পাশাপাশি ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি আভাস দিয়েছিলেন, রাজের সঙ্গে তার সংসার ভেঙে যাচ্ছে। শনিবার তিনি গণমাধ্যমে জানান, খুব শিগগিরই রাজকে ডিভোর্স লেটার পাঠাবেন। এরপর শনিবার রাতে শোনা যায় অভিমান ভুলে এক হয়েছেন তারা। কিন্তু রাত না ফুরাতেই ফেসবুকে রক্তমাখা বিছানা-বালিশের ছবি দিয়ে আবারও বিচ্ছেদের ইঙ্গিত দেন পরীমনি।

এবার আর কোনো ইশারা বা আভাস নয়। ফেসবুক স্ট্যাটাসে বিস্তারিত জানালেন সংসার ভাঙার বিষয়টি। পরীমনি সেখানে রাজের বিরুদ্ধে বারবার গায়ে হাত তোলার অভিযোগ আনেন।

পরীমণি বলেন, ‘একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে, বাচ্চা নেয়ার মতো এতো বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা তখনই আমাকে পেয়ে বসা হলো। যেন, শত কোটি বার যা ইচ্ছে তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নেই এটা রীতিমতো দারুণ এক সাংসারিক সূত্র হয়ে দাঁড়ালো।’

এই নায়িকার ভাষ্যে, ‘আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিলো শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোন সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়।’

রাজ্যর মায়ের কথায়, ‘রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই। সব ঠিক করার জন্যে পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না। একটা অসুস্থ সম্পর্ক এতো কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গল এর জন্যেই আলাদা হয়ে গেলাম।’

পরী আরও বলেন, “রাজ এখন শুধু আমার প্রাক্তন’ই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সন্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি। তবে আমার উপর তার আর তার পরিবারের কোন অসুস্থ আচরণ বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।’

গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এই নায়িকা বলেন, ‘সম্মানিত গণমাধ্যমকর্মী যারা রয়েছেন আপনারা নিশ্চয়ই আমার মানসিক অবস্থা বুঝতে পারবেন আশা করছি। আমাকে একটু সময় দিন। শারীরিকভাবেও আমি বিধ্বস্ত।’

সবশেষ পরী বললেন, ‘রাজ্য তার বাবা মাকে একসাথে নিয়ে বড় হতে পারলো না। এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার কাছে…।’

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *