Home জাতীয় ১১ জানুয়ারি সারাদেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির

১১ জানুয়ারি সারাদেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির

0
181

আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমিছিল পূর্ব সমাবেশে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ১১ জানুয়ারি ঢাকাসহ সারা বাংলাদেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আমরা গণঅবস্থান কর্মসূচি পালন করবো। ঢাকায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সমমনা দলগুলোকে তাদের কর্মসূচি ঘোষণা করার আহ্বান জানান মোশাররফ।

জুমার নামাজের আগে থেকেই মিছিল নিয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নয়াপল্টন এলাকায় জড়ো হন। জুমার নামাজের পর কাকরাইল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে কয়েক হাজার নেতা-কর্মীকে অবস্থান করতে দেখা গেছে।

২৪ ডিসেম্বর বিএনপিসহ জোটের দলগুলো সব বিভাগীয় ও জেলা সদরে গণমিছিল করেছে। ঢাকায়ও ওই দিন গণমিছিল করার কথা ছিল। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলনের কারণে ওই দিনের ঢাকার কর্মসূচি পিছিয়ে আজ ৩০ ডিসেম্বর করা হয়।

এদিকে বিএনপিসহ কয়েকটি বিরোধী দল-জোটের গণমিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘সতর্ক পাহারা’ বসিয়েছে ছাত্রলীগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here