বিবাহ বার্ষিকী উদযাপন করতে দুবাই গেলেন মিম

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের যৌথ জীবনের এক বছর পূর্ণ হচ্ছে নতুন বছরের শুরুতে। ২০২২ সালের ৪ঠা জানুয়ারি প্রেমিক সানি পোদ্দারের সঙ্গে বিয়ে হয় তার। তাই দিনটিকে প্রাণভরে উদ্‌যাপন করতে চাইছেন মিম। সে কারণেই স্বামীসহ উড়াল দিয়েছেন দুবাইয়ের উদ্দেশ্যে।

স্বামীসহ পরিবারের অন্যদের সঙ্গে একটি ছবি প্রকাশ করে দুবাই যাত্রার সংবাদ দিয়েছেন মিম। বিবাহবার্ষিকী পালনের জন্যই তার এ দুবাই যাত্রা। সেইসঙ্গে বাড়তি আনন্দ হিসেবে ধরা দেবে ইংরেজি নববর্ষ। তাকে এ সারপ্রাইজ দিচ্ছেন স্বামী সানি পোদ্দার।

সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন মিম। তিনি বলেন, মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমরা দুবাই ট্যুরে যাচ্ছি।

প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সানি আমাকে এই সারপ্রাইজ দিচ্ছে। যেহেতু এরমধ্যে থার্টিফার্স্টও পড়ছে, তাই দুবাইয়ের নতুন বছর উদ্‌যাপনেও অংশ নেবো।

জানা গেছে, মিম দুবাই থাকবেন ১০ দিন। ৮ই জানুয়ারি ফিরবেন ঢাকায়। ফিরেই উড়ে যাবেন কলকাতায়। সেখানে মিম কলকাতার জনপ্রিয় অভিনেতা জিতের বিপরীতে অভিনয় করবেন ‘মানুষ’ সিনেমায়। এটি নির্মাণ করছেন সঞ্জয় সমদ্দার। এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করছেন জিৎ। ৮ই জানুয়ারি থেকেই এ সিনেমার শুটিং হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *