সমাজে অনেক মানব হিতৈষী ব্যক্তি রয়েছেন, যারা মানব কল্যাণে নিজেদের সবসময় নিয়োজিত রাখেন। নানা অঙ্গনের সেসব গুণী মানুষদের মূল্যায়নের জন্য ‘বোধ বছরের নায়ক ও বিজয় সম্মাননা ২০২২’ প্রদান করেছে মানব কল্যাণ সংগঠন ‘বোধ’।
গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি হোটলে অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। এবার এই সম্মাননা প্রাপ্তদের তালিকায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।
আরও সম্মাননা পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন, চিত্রনায়ক জায়েদ খান, বাপ্পি চৌধুরী, নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল, ড. নুসরাত জাহান, দেবাশীষ বিশ্বাস, অভিনেতা বড়দা মিঠু, সিদ্দিকুর রহমান, জসিম উদ্দিন আকাশ, মেসবাউ-উল-আলম সাজু, রাশেদ মামুন অপু, শিরিন শিলা, মানসী প্রকৃতি, বইপ্রেমী উদ্যোক্তা আসাদুজ্জামান আতিফ আসাদ, সানজিদা ইসলাম ছোঁয়াসহ অনেকে।
‘বোধ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত সাইফুল বলেন, ‘সমাজ সেবায় কাজ করতে গিয়ে অনেকের সহযোগিতা-অনুপ্রেরণা পেয়েছি। সমাজে অনেকে আছেন যারা নীরবে মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন। সেসব গুণী মানুষের মূল্যায়ণের জন্য বোধ বছরের নায়ক ও বিজয় সম্মাননা ২০২২ প্রদান করেছে। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা এসব ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে বোধ পরিবার আনন্দিত।’
