Home বিনোদন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পরীমণি

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পরীমণি

0
306

যানজটের নগরী ঢাকায় বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে বুধবার (২৮ ডিসেম্বর)।

এদিন বেলা ১১টার পর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন। আজ থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এটি।

মেট্রোরেলের যুগে প্রবেশ করায় উচ্ছ্বসিত দেশের মানুষ। তাদের একজন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সামাজিক মাধ্যমে মেট্রো স্টেশনের কয়েকটি ছবি প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এ নায়িকা। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, বাংলাদেশের প্রথম মেট্রোরেল। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে পরীমণি এখন অভিনয় থেকে দূরে আছেন। পুরো সময়টা এখন একরত্তি ছেলে রাজ্যের জন্য রেখেছেন। তবে ২০২৩ সালের ২০ জানুয়ারি মুক্তি পাবে তার অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ২০১৮-১৯ সালের সরকারি অনুদানের ছবি এটি।

বিশিষ্ট শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস থেকে নির্মিত হয়েছে এই ছবি।

পরীমণি-সিয়াম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকার এবং ২০ জনের বেশি শিশুশিল্পী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here