Home বিনোদন আমি আবারও অভিনয়ে ফিরব, কখনো কল্পনাও করিনি: জয়

আমি আবারও অভিনয়ে ফিরব, কখনো কল্পনাও করিনি: জয়

0
544

টিভি নাটকে এক সময় শাহরিয়ার নাজিম জয় ছিলেন প্রথমসারির অভিনেতা। মীর সাব্বির, টনি ডায়েস, লিটু আনামদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতেন। সিনেমাতে গিয়েও নাম কামিয়েছেন। মান্না, শাবনূরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন।

তবে হঠাৎ ঘটে ছন্দপতন। ফিরেছিলেন, তবে অভিনেতা হিসেবে নয়, উপস্থাপক হিসেবে। নতুন পরিচয়ে তিনি হয়ে ওঠেন আলোচিত। এ কারণে অভিনয়ে নিয়মিত দেখা যায় না জয়কে।

অভিনয়ে নিয়মিত না হলেও আবার ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানালেন এই উপস্থাপক। যদিও ইতোমধ্যে তিনি ওটিটির জন্য একটি ওয়েবফিল্মে অভিনয় করেছেন। যা আগামী জানুয়ারির ৫ তারিখ মুক্তি পেতে পাচ্ছে। তবে অভিনয়ে আবারও ফেরার ব্যাপারে কখনো কল্পনাও ছিল না জয়ের।

বুধবার (২৮ ডিসেম্বর) ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এক স্ট্যাটাসে এ কথাই জানান উপস্থাপক জয়।

তিনি বলন, ‘বিয়ের সময় আমার বউ ভেবেছিল আমি নাটক এবং চলচ্চিত্রের বড় নায়ক। কালের বিবর্তনে বুঝতে পারল আমি আর নায়ক না; উপস্থাপক। কিন্তু শঙ্খ দাশগুপ্তের গুটির কিছু দৃশ্য আমার মোবাইল ফোনে দেখে অবাক হয়ে বলল, গুটি তো সেই লেভেলের হিট হবে। তুমি তো আবারও…।’

জয় আরও বলেন, ‘আমার গুরু ফরিদুর রেজা সাগর ভাইও বললেন গুটি হিট হবে। তিনি বললেন উপস্থাপনার পাশাপাশি অভিনয় কর।’

এরপরই এই অভিনেতা বলেন, ‘আবারও অভিনয় ফিরব আমি, এটা কখনো কল্পনাও করিনি। জানুয়ারির ৫ তারিখ চরকিতে গুটি মুক্তি পাবে। আসলে অভিনয় একটি নেশা। ধীরে ধীরে আমি আবার নেশায় আসক্ত হচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here