Home বিনোদন আমি হারাবো না, ছবির মাধ্যমে বেঁচে থাকবো: বাপ্পি চৌধুরী

আমি হারাবো না, ছবির মাধ্যমে বেঁচে থাকবো: বাপ্পি চৌধুরী

0
487

চলতি বছরের মার্চে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এবং ডিসেম্বরে ‘জয় বাংলা’ ছবি মুক্তি পেয়েছে নায়ক বাপ্পী চৌধুরীর। প্রথমটি করোনা পরবর্তী সময়ে কিছু দর্শক প্রেক্ষাগৃহে টানলেও দ্বিতীয়টি মুখ থুবড়ে পড়ে।

তবে সম্প্রতি সংবাদমাধ্যমকে বাপ্পী জানান, তার ‘শত্রু’, ‘কুস্তিগির’, ‘৫৭০’-সহ আরও কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়।

এই নায়ক মনে করেন, এ বছর দুটি ছবি মুক্তি পেলেও ২০২৩ সালে তিনি মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো দিয়ে অনেকটা ওভারকাম করতে পারবেন।

অনেকেই মনে করছেন, করোনা পরবর্তী সিনেমা জাগরণের বছর কম ছবি মুক্তি পাওয়ায় বাপ্পী সমসাময়িক অন্যান্যদের তুলনায় পিছিয়ে পড়েছেন!

বাপ্পী বললেন, এই বছরের শুরুতে আমার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ কমার্শিয়ালি হিট হয়েছে। করোনা পরবর্তী এটি প্রথম হিট ছবি। এ বছর মুক্তি পাওয়া ৫০ ছবির মধ্যে আমার একটি হিট ছবি আছে। এজন্য ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস দাদাকে থ্যাংকস জানাই। আমি মনে করি এ বছরে ইন্ডাস্ট্রিকে দেয়ার মতো প্রাপ্তি এটি। ইন্ডাস্ট্রিকে কিছু না দিতে পারলে হয়তো বছরটা অন্যরকম ভালো কাটতো।

‘কিন্তু একজন হিরো ও ইন্ডাস্ট্রির এবং রাষ্ট্রীয় সম্পদ হিসেবে এ বছর ইন্ডাস্ট্রিকে কিছু দিতে পেরেছি। যদি কিছু দিতে না পারতাম তাহলের মানুষের প্রত্যাশা পূরণ হতো না। যেহেতু এ বছর হিট ছবি দিয়েছি, তাই বছরটাও আমার কাছে ভালো গেছে।’

তিনি আরও বলেন, তাছাড়া এখন ভাইরালের যুগ। আমি ভাইরাল টপিকের মধ্যে যেতে চাই না। যদি ভাইরালে থাকতাম তাহলে হয়তো বা হারিয়ে যেতাম। তাই আমি বিশ্বাস করি, আমি বাপ্পী হারাবো না; সিনেমা হলে ছবির মাধ্যমে বেঁচে থাকবো। আগামীতে ক্রিকেটার, আর্মি চরিত্রে অভিনয় করতে চাই। পুলিশের চরিত্রে কাজের ইচ্ছে ছিল। কিছুদিন আগে শত্রু ছবির মাধ্যমে সেই ইচ্ছে পূরণ হয়েছে। আগামীর আলোচিত কাজ হতে পারে এটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here