সন্তান চাই, কিন্তু সন্তানের মাকে না: সালমান খান

বলিউড ভাইজান সালমান খানের জন্মদিন আজ ২৭ ডিসেম্বর। বিশেষ দিন উপলক্ষে পার্টি ও উদযাপনে ব্যস্ত অভিনেতা। ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও ইন্ডাস্ট্রির তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে।

কিন্তু এখনো অনেকের মন খারাপ এই ভেবে যে, কেন বিয়ে করছেন না তাদের প্রিয় নায়ক। অবাক করা তথ্য হচ্ছে, কয়েক বছর আগে বলি তারকা জানিয়েছিলেন তিনি সন্তান চান। তবে সন্তানের মা না।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সালমান সন্তান ভালোবাসেন। যা ভাইপো-ভাতিজাদের সঙ্গে তার সময় কাটানোর ভিডিও দেখলেই বোঝা যায়।

এই নায়ক ২০১৯ সালে মুম্বাই মিররকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি সন্তান চাই। কিন্তু সন্তানের সঙ্গে তো মা আসবে। সেই মা চাই না আমি। আমার দরকার না হলে কী হবে, ওদের তো মা প্রয়োজন। যদিও আমার একটা গ্রাম রয়েছে ওদের দেখভাল করার জন্য।

সালমান তার ক্যারিয়ারে এ পর্যন্ত একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সোমি আলির সঙ্গে প্রেম করেছেন। এরপর মডেল সঙ্গীতা বিজলানি, অভিনেত্রী ঐশ্বরিয়া, ক্যাটরিনা।

গুঞ্জন রয়েছে বর্তমানে ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন সালমান। মাঝে পূজা হেজের সঙ্গেও সম্পর্কে ছিলেন বলে চর্চা রয়েছে। যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি সালমানের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *