অনেকে হয়তো চিনতে পারেননি ছবির মানুষটি কে। তবে এই ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানানো হয়―এটি ছোট বেলার ছবি। সেই সময় চতুর্থ শ্রেণিতে পড়ালেখা করতেন অভিনেত্রী।
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সম্প্রতি ফেসবুক ভেরিফাইড পেজে ছবিটি পোস্ট করে এ কথাই লেখেন ক্যাপশনে।
ক্যারিয়ারে অসংখ্য নাটক, টেলিফিল্মে কাজ করেছেন মেহজাবিন। পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। তবে তারকা অভিনেত্রী হলেও প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজের ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।
মেহজাবিন ছবির ক্যাপশনে আরও যোগ করেন, ‘আমার শৈশবের চুল কাটা লেডি ডায়ানা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।’
মেহজাবিনের এই দুষ্টু-মিষ্টি পোস্ট ও তার ছবিটি অনুরাগীদের নজর কেড়েছে। অবশ্য এর আগেও নিজের ছোটবেলার ছবি শেয়ার করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
