প্রথমবারের মতো আইপিএলে তিন বাংলাদেশি

এবারই প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক আসরে খেলবে বাংলাদেশের তিন ক্রিকেটার। সর্বশেষ আসরে ভালো করায় মুস্তাফিজুর রহমানকে রেখে (রিটেইন) দিয়ে ছিল দিল্লি ক্যাপিটালস। আর নতুন করে নিলাম থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস।

গতকাল শুক্রবার ভারতের কোচি অনুষ্ঠিত মিনি নিলামের শেষ মুহূর্তে বাংলাদেশি দুই তারকাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এতে প্রথমবারের মতো একই আসরে আইপিএল মাতাবেন বাংলাদেশের তিনজন।

আগের বারের নিলামে দুইবারের ডাকেও অবিক্রিত থেকেছিলেন সাকিব আল হাসান। ভিত্তিমূল্য কমিয়ে এবারেও প্রথম ডাকে দল পাননি টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তবে দ্বিতীয় ডাকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে দলে টেনেছে পুরোনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্স।

সাকিবের মতোই নিলামের প্রথম ডাকে দল পাননি লিটন দাস। দ্বিতীয় ডাকে অবশ্য তাকে দলে টেনেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে তাকে দলে টেনেছে কোলকাতার ফ্র্যাঞ্চাইজিটি।

ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে গতবার মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছিল দিল্লি ক্যাপিটালস। ফিজের নতুন বলে সুইং ও কাটারে মুগ্ধ হয়ে এবারও তাকে দলে রেখে দিয়েছে দিল্লির ফ্র্যাঞ্চাইজিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *