মানসিক রোগীর চরিত্রে অপু বিশ্বাস

দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। এবার তাঁকে দেখা যাবে মানসিক রোগীর চরিত্রে।

তবে চলচ্চিত্রে নয়, ওয়েব ফিল্মে। এই ওয়েবের শিরোনাম ‘ছায়াছবি’। এতে অপু মানসিক রোগী এবং তাঁর মনোরোগ চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন প্রখ্যাত অভিনেতা তারিক আনাম খান।

গত মঙ্গলবার থেকে রাজধানীর দিয়াবাড়িতে এর শুটিং শুরু হয়েছে। ‘ছায়াছবি’ ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন সৈয়দ শাকিল। এর গল্প লিখেছেন আহমেদ শাহাবুদ্দিন।

অপু বিশ্বাস বলেন, বর্তমানে চলচ্চিত্র প্রদর্শনের আধুনিক ব্যবস্থা হলো ওয়েব ডিজিটাল প্ল্যাটফরম। তাই এই নতুন কাজটির সঙ্গে যুক্ত হলাম। তাছাড়া এর গল্প ও আমার চরিত্র এক কথায় অসাধারণ। এতে নতুনত্ব আছে। তাই ‘ছায়াছবি’তে কাজ করতে আগ্রহী হলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *