Home আলোচিত সব ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে একটি ভোট দিন: কাজী হায়াৎ

সব ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে একটি ভোট দিন: কাজী হায়াৎ

0
230

পরিচালক সমিতির নির্বাচন ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলছে নির্বাচনী আমেজ বিরাজ করছে। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রখ্যাত পরিচালক কজী হায়াৎ।

নির্বাচনের প্রস্তুতি ও জয়লাভ করলে চলচ্চিত্রের উন্নতির জন্য কীভাবে কাজ করবেন জানতে চাইলে সংবাদমাধ্যমকে কান্না জড়িত কণ্ঠে কাজী হায়াৎ বলেন, ‘আমার বয়স এখন প্রায় ৭৬ বছর। আমি হয়তোবা দুই বছর পরে আর ভোট চাওয়ার সুযোগ পাবো না। আমার জীবনে অনেক ভুল ত্রুটি আছে। অনেকে হয়তোবা আমার আচরণে ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু আমি চাই আমার সব ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে একটি ভোট দিন।’

তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রের জন্য কাজ করি। আমাকে একটি ভোট দিলে, আমি চলচ্চিত্রের জন্য কাজ করে যাব। আমি হয়তোবা অসুস্থতার জন্য এফডিসি গিয়ে বা সবার কাছে গিয়ে গিয়ে ভোট চাইতে পারছি না। তবু সবার কাছে আমি অনুরোধ করছি, আমাকে একটি ভোট দিলে আমি চলচ্চিত্রের উন্নয়নে কাজ করব।’

এ পরিচালকের কাছে নির্বাচনী মেনিফেস্টোর জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আমি যদি নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে এফডিসিকে নতুন করে সাজাবো। অনেকদিন ধরে এফডিসিতে নিয়মিত কাজ হয় না। আমি যদি পরিচালক সমিতির সভাপতি হতে পারি, এফডিসিতে নিয়মিত শুটিং হয় সে ব্যাপারে কাজ করবো। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর কাছে যাব যাতে আমাদের নিয়মিত কাজ করার সুযোগ তৈরি হয়।’

২০২৩-২৪ মেয়াদে সমিতির নেতৃত্ব দিতে লড়বে দুটি প্যানেল। একটি প্যানেলে কাজী হায়াতের সঙ্গে রয়েছেন শাহীন সুমন। আর অন্যটি মুশফিকুর রহমান গুলজার-জাকির হোসেন রাজু প্যানেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here