প্রেমিকাকে নিয়ে ছুটি কাটাতে গেলেন হৃতিক

বলিউড তারকা হৃত্বিক রোশনের ব্যক্তিগত জীবন একেবারেই উন্মুক্ত। বলা যায়, খোলা বইয়ের মতো। হৃত্বিকের সঙ্গে তার প্রাক্তন স্ত্রীর সম্পর্ক বেশ মধুর। সন্তানদের জন্য তারা একসঙ্গে বিভিন্ন স্থানে সময় কাটান। আবার নতুন সম্পর্কেও জড়িয়েছেন ‘কহো না পেয়ার হ্যায়’ খ্যাত এ অভিনেতা।

সাবা আজাদকে সম্প্রতি প্রেমিকা বলে সবার সঙ্গে পরিচয়ও করিয়েছেন। এতদিন সাবেক স্ত্রী সুজানের সঙ্গে সন্তানদের নিয়ে বেড়াতে যেতে দেখা যেত তাকে। এবার ছবিটা আলাদা। প্রেমিকা সাবা আজাদকে দেখা গেল তাদের সঙ্গে। মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন দুই তারকা।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ভোরে মুম্বাই এয়ারপোর্টে দেখা যায় হৃতিক-সাবা আজাদকে। এসময় তাদের সঙ্গে ছিলেন হৃতিক-সুজানার দুই পুত্র। ক্রিসমাসের ছুটি কাটাতে তাদের এই সফর। তবে তারা কোথায় গিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

এয়ারপোর্টে হৃতিক-সাবা পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিয়েছেন। যে ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। তাতে দেখা যায়, হৃতিকের পরনে হালকা হলুদ-বাদামী রঙের ট্রাউজার, গায়ে কালো রঙের টি-শার্ট। তার ওপরে জ্যাকেট। মাথায় ক্যাপ। অন্যদিকে সাবার পরনে হালকা সবুজ রঙের কো-অর্ডস।

কয়েক মাস আগে খবর চাউর হয়েছিল, শত কোটি রুপি মূল্যে ডুপ্লেক্স ফ্ল্যাট কিনেছেন হৃতিক। আর নতুন এই বাড়িতে প্রেমিকাকে নিয়ে সংসার শুরু করবেন। যদিও এ খবর সময়ের সঙ্গে চাপা পড়ে গেছে।

এর আগে সুজান খানের সঙ্গে হৃতিকের বিয়ে হয়েছিল। তাদের দুই পুত্রসন্তান রয়েছে। কয়েক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে একসঙ্গে দুই ছেলের দেখভাল করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *