Home আলোচিত প্রথমবার একসঙ্গে রোশান-ভাবনা

প্রথমবার একসঙ্গে রোশান-ভাবনা

0
256

নাট্যপরিচালক রায়হান খানের দীর্ঘদিনের পরিকল্পনা সিনেমা বানাবেন। নামও ঠিক করে রেখেছিলেন। ‘এক্সকিউজ মি’ নামের সেই ছবির শুটিং অবশেষে শুরু হচ্ছে। ২১ ডিসেম্বর ঢাকায় ছবিটির মহরত অনুষ্ঠিত হবে।

নতুন বছরে শুটিং করার পরিকল্পনা চলছে বলেও জানালেন পরিচালক। এই ছবির মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দায় কাজ করবেন ভাবনা ও রোশান। এরই মধ্যে প্রধান চরিত্রের দুই অভিনয়শিল্পীর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।

গল্পের কারণে এ সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন রোশান-ভাবনা। রোশান জানান, গল্পটি দারুণ। রায়হান খানের কাজের প্রশংসা শুনেছি। ভাবনার সঙ্গে আগেও কাজ করার কথা ছিল কিন্তু ব্যাটে-বলে না হওয়ায় হয়নি। এবার সেই সুযোগ হচ্ছে। আশা করছি, দর্শক ভালো কিছু পাবে।

নির্মাতা রায়হান খানের সঙ্গে আগেও কাজ করেছেন ভাবনা। সেই অভিজ্ঞতা থেকে সিনেমাটি দারুণ কিছু হবে বলেই বিশ্বাস করেন এ অভিনেত্রী।

কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, উনার সঙ্গে যখন নাটকে কাজ করতাম তখন থেকেই বলতেন, ভাবনা তোকে নিয়ে আমি সিনেমা বানাব। ফাইনালি উনি আমাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন- এটা আমার জন্য অনেক সম্মানের। আমি কৃতজ্ঞ রায়হান খানের প্রতি, তিনি আমাকে বলেছেন এবং সেটা বলাতেই সীমাবদ্ধ থাকেনি।

সিনেমাটি প্রসঙ্গে রায়হান খান বলেন, শক্তিশালী গল্প। এই গল্প সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই আমার সার্থকতা। প্রথমদিকে গল্প এক রকম ছিল, পরে কিছুটা পরিবর্তন করেছি। অভিনয়শিল্পীও সেভাবে নিয়েছি।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় রোশানের অভিনয় দেখে তার দিকে নজর পড়ে রায়হান খানের। ভাবনার সঙ্গে রোশানকে মানাবে ভালো। এই চিন্তা থেকেই তাদের কাস্টিং করা। এমনটাও জানালেন নির্মাতা।

সবকিছু ঠিক থাকলে নতুন বছরে শুরু হবে এ সিনেমার শুটিং। আরও কারা অভিনয় করছেন- সেটি জানানো হবে মহরত অনুষ্ঠানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here