রাতের তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

দিন দিন ঋতু বৈচিত্র্যের ঐতিহ্য ও গর্বের আবহাওয়া বদলে যাচ্ছে। দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা লক্ষ্য করা গেলেও অন্যান্য অঞ্চলে শীতের শৈত্যপ্রবাহ শুরু হয়নি। বিভিন্ন অঞ্চলে তীব্র শীত ও ঘন কুয়াশা বিরাজ করছে। কনকনে শীতের সঙ্গে আছে হিমালয়ের দিক থেকে আসা শীতল সমীরণ।

তবে ফের রাতের তাপমাত্রা কমের দিকে যাচ্ছে। মঙ্গলবারও (২০ ডিসেম্বর) তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।

আজ সকাল ৯টার দিকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *