মালদ্বীপের সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন রুনা খান

ঢালিউডের স্বপ্নবাজ অভিনেত্রী রুনা খান। তার অভিনয়ে মুগ্ধ দর্শকের সংখ্যা অগণিত। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চান তিনি। সম্প্রতি নতুন রূপে দেখা যাচ্ছে তাকে। শরীরের বাড়তি মেদ ঝরিয়ে এই অভিনেত্রী হয়ে উঠেছেন আরো আবেদনময়ী। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তার প্রমাণ। যা দেখে নেটাগরিকদের ভেতর শুরু হয়েছে আলোচনা।

এবার অবকাশ যাপনে গিয়ে সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী। মালদ্বীপের সৈকতে কয়েকটি ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন রুনা।

নীল জলের সঙ্গে লাল পোশাকের ছবি তার ভক্তদের যেন উষ্ণতা বাড়িয়ে দিয়েছে। ছবিগুলো আপলোড করার পর থেকে লাইক কমেন্টস করেছেন তার ভক্তরা।

ছবি দেখে বোঝা যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী চিল মুডে রয়েছেন। কিছুদিন আগে তিনি জানিয়েছেন গল্পনির্ভর চলচ্চিত্রে কাজ করতে চাচ্ছেন তিনি।

সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘বোধ’-এ রুনার ‘দীপ্তি’ চরিত্রটি ব্যাপক প্রশংসিত হয়। দীর্ঘ ১৪ বছর পর অমিতাভের পরিচালনায় কাজ করেন রুনা খান।

অমিতাভ রেজার নির্মাণে একটি টেলিকমের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজ অঙ্গনে রুনা খান পরিচিতি পান। রুনা খান নিজেও সেটিকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *